বিজ্ঞাপন

মুফতি আবু তাহের কাসেমী নাদভীর ইন্তেকাল

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক মুফতি আবু তাহের কাসেমী নাদভী (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৩০ মার্চ) দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মরহুম মুফতি আবু তাহের কাসেমী নাদভী ছিলেন দেশের অন্যতম খ্যাতিমান আলেমে দ্বীন ও শিক্ষাবিদ। তার নেতৃত্বে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া (জমিরিয়া মাদরাসা) একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে।

শিক্ষাক্ষেত্রে তার অবদান অসামান্য। তিনি ছিলেন একজন বিজ্ঞ আলেম, সুবক্তা ও সমাজসেবক। আমৃত্যু তিনি ইসলামের প্রচার-প্রসার, শিক্ষা বিস্তার এবং মানবকল্যাণে কাজ করে গেছেন।

মরহুমের ইন্তেকালের খবরে আলেম-ওলামা, ছাত্র, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইসলামী অঙ্গনে তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, মরহুমের নামাজে জানাজা সোমবার রাত ১১টা ৩০ মিনিটে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার (জামিয়া) মাঠে অনুষ্ঠিত হবে। বিভিন্ন আলেম-ওলামা ও সামাজিক ব্যক্তিবর্গ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়ায় আ.লীগ নেতা আজম‌কে গুলি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন