বিজ্ঞাপন

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান এটিএম রফিক ও দৈনিক দিনকালের খুলনা অফিস প্রধান সৈয়দ ঈসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার দুপুর বারোটায় খুলনা প্রেসক্লাবস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সহ সভাপতি এনটিভির খুলনার ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি। এছাড়াও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, এমইউজের কোষাধ্যক্ষ শামিমুজ্জামান, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান বাবু, খুলনা প্রেস ক্লাবের ট্রেজারার বিমল সাহ, মোঃ আনিস উদ্দিন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সরদার আবু তাহের,খুলনা প্রতিদিন সম্পাদক সোহাগ দেওয়ান।

অন্যান্যদের মধ্যে স্মরণ সভায় উপস্থিত ছিলেন ইয়াসিন আরাফাত রুমি, সৈয়দ হুমায়ুন কবির রানা, ফকির শহিদুল ইসলাম, মো:খায়রুল আলম, রাজু আহমেদ, মাসুদ আল হাসান, আজিজুল ইসলাম, নুরুল আমিন নুর, আবু বকক্কার, মো: সিয়াম, মো: নাসিম উদ্দিন, এম এন আলী শিপলু, ফরহাদ হোসেন, যায়যায়দিনের খুলনা প্রতিনিধি মো: আতিয়ার তরফদার এম এ সাদী, রামীম চৌধুরী, আহছানুল আমীন জর্জ, মুশফিকুর রহমান মেহেদী ও প্রায়ত সাংবাদিক এটি এম রফিকের ছেলে আলমগীর কবীর রুবেল।

সভায় বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, সমাজ ও জাতির জন্য তাদের অবদান অনস্বীকার্য। অনেক সময় ভয়ভীতি উপেক্ষা করে গনতান্ত্রিক আন্দোলনকে জনপ্রিয় করতে তাদের সাহসের ভূমিকা প্রশংসনীয়।

বিজ্ঞাপন

পড়ুন : গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে: তাজ উদ্দিন খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন