বিজ্ঞাপন

মেয়র হলে ময়লার বিল দিতে হবে না : আসিফ মাহমুদ

সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

পোস্টে আসিফ লিখেছেন, ‘আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।’

ফেসবুকে দেয়া আসিফ মাহমুদের পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ৩ ঘণ্টায় প্রায় ১ লাখ আইডি থেকে পোস্টটিতে নানা রিঅ্যাকশন দেয়ার পাশাপাশি ১০ হাজারের বেশি আইডি থেকে পোস্টটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৫টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করে এনসিপি। ওইদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করে দলটি।

বিজ্ঞাপন

পড়ুন : রোববার এনসিপির জাতীয় কনভেনশনে যা থাকছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন