বিজ্ঞাপন

মেলান্দহে অপপ্রচারের অভিযোগে মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

জামালপুরের মেলান্দহ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মেয়র প্রার্থী নূরুল আলম সিদ্দিকী। তিনি দাবি করেছেন, একটি সংঘবদ্ধ মহল পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশনসংলগ্ন সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এতে তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্ররোচনায় কয়েকজন ব্যক্তি সম্প্রতি তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করেছেন।


নূরুল আলম সিদ্দিকী বলেন, “দীর্ঘদিনের রাজনৈতিক জীবন ও সামাজিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে। নির্বাচনের আগে আমার জনপ্রিয়তায় ভীত হয়ে তারা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।”


জমি সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি ফুলছেন্না মৌজায় বৈধভাবে প্রায় ৫৯ শতাংশ জমি ক্রয় করেন এবং সব কাগজপত্র যথাযথভাবে সম্পন্ন রয়েছে। তবে ওই জমির একটি অংশ দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জমি উদ্ধারের চেষ্টা করলে তাকে হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখানো হয় বলেও দাবি করেন।


এছাড়া জালালপুর মৌজায় অবস্থিত তার মালিকানাধীন একটি টিনসেট ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে দখলে রাখার অভিযোগ তোলেন তিনি। তার দাবি, ২০১৮ সালের পর থেকে ভাড়া প্রদান বন্ধ করে দেওয়া হলেও প্রভাব খাটিয়ে এখনো দখল ছাড়ছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।


সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “স্থানীয় প্রভাবশালী পরিচয় ব্যবহার করে আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা চলছে।”


তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের কাছে সত্য তথ্য তুলে ধরার আহ্বান জানান।


সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ

দেখুন- তেল সংকট সমাধানে CF MOTO নিয়ে এলো ইলেকট্রিক বাইক ZEEHO

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন