বিজ্ঞাপন

মেহেরপুরের দুই আসনে উপজেলা পর্যায়ে নির্বাচনী সামগ্রী বিতরণ

মেহেরপুর জেলার দুইটি সংসদীয় আসনে উপজেলা কেন্দ্রিক নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলায় এ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন


নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি উপজেলায় নির্ধারিত কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের মাঝে ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোটার তালিকা, সিলসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়।


জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেহেরপুরের দুইটি আসনে মোট ২১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুর শহরসহ তিনটি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পড়ুন- ২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন