বিজ্ঞাপন

মেহেরপুরে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


আজ বুধবার সকালে মেহেরপুর সার্কিট হাউসে এ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল, সহযোগিতায় ছিল মেহেরপুর জেলা প্রশাসন।


মেহেরপুর অতিরিক্ত জেলা প্রাশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।


সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপ-সচিব আব্দুস সবুর, স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, অপসাংবাদিকতা প্রতিরোধে সকল সাংবাদিককে পেশাগত নীতিমালা মেনে চলতে হবে।


বক্তারা বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে সংবাদ প্রচার দ্রুততর হলেও এর সঙ্গে দায়িত্ববোধও সমানভাবে বাড়াতে হবে। সঠিক ও যাচাই-বাছাই করা তথ্য পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব।
সেমিনার ও কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন এবং পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

পড়ুন- ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

দেখুন- পাচারের টাকা দ্রুত ফিরিয়ে আনতে পুরোদমে কাজ চলছে: অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন