মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামে মাথাভাঙ্গা নদীতে পানিতে ডুবে আব্রাহাম (২) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ দুপুরে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত শিশুটির পরিবারের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। আব্রাহাম একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকাশ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর ধারে বাড়ি হওয়ায় সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশুটি নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পর এলাকাবাসী তাকে পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন


