বিজ্ঞাপন

মে দিবস উপলক্ষে সিটিজেনস এগিনেষ্ট করাপশনের আলোচনা সভা অনুষ্ঠিত

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিটিজেনস এগিনেস্ট করাপশন (CAC)-এর উদ্যোগে আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল— “শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান: সমৃদ্ধ আগামীর স্বচ্ছ অভিযান”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটিজেনস এগিনেস্ট করাপশন (CAC)-এর চেয়ারম্যান ইউসুফ হোসেন। সংগঠনটির জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, বিটিআরসি-এর সাবেক চেয়ারম্যান এবং শেরে বাংলা এ. কে. ফজলুল হকের দৌহিত্র মার্গুব মোর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএসি-এর উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান রিজু এবং কবি আশরাফুল ইসলাম।

সিটিজেনস এগিনেস্ট করাপশন (CAC)-এর চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও এখনও অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য মজুরি, কর্মস্থলের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে এই বৈষম্য দূর করতে হবে।

তিনি আরও বলেন, গার্মেন্টস, নির্মাণ, পরিবহন ও শিল্পখাতসহ সকল সেক্টরের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য বেতন, চিকিৎসা সুবিধা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি মার্গুব মোর্শেদ বলেন, “দুর্নীতিমুক্ত প্রশাসন এবং শ্রমিকবান্ধব নীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র, মালিক ও শ্রমিক—সবার মধ্যে জবাবদিহিতা এবং সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।”

সংগঠনের জেনারেল সেক্রেটারী সালমান মাহমুদ বলেন, এই দেশ থেকে অনিয়ম ও দুর্নীতি দুর করার মাধ্যমে আমাদের এই দেশকে শ্রমিক বান্ধব, ব্যবসা বান্ধব ও নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে চাই সিটিজেন এগেইনেস্ট করাপশন সেই পথেই যাত্রা শুরু করেছে। সংগঠনের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন।

এছাড়াও বক্তব্য প্রদান করেন— তৌহিদুর রহমান, সভাপতি, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল; সুলতানা বেগম, সভাপতি, ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার; মাহফুজুর রহমান সমুদ্র, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র মৈত্রী; মহিউদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন; মনজুরুল আলম টিপু, চেয়ারম্যান, স্বপ্নীল; মাহাতাব উদ্দিন শহীদ, সভাপতি, গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ; এস এম জহিরুল ইসলাম, চেয়ারম্যান, আরজিএফ; আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ; মনিরুজ্জামান মনির, সভাপতি, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি; মো. মোস্তফা, সাধারণ সম্পাদক, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; আফরোজা তালুকদার, চেয়ারম্যান, আমার গৌরব ফাউন্ডেশন; এবং মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বিশিষ্ট ব্যবসায়ী ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান বলেন, “শ্রমিকের অধিকার নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত।”

বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও ব্যবসায়ী খোর্শেদ আলম খসরু বলেন, আমাদের সারাবাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমাদের শ্রমিক ভাই বোনরা, চলচ্চিত্র বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আরো ভূমিকা রাখে এই শিল্পের সাথে যারা দিন রাত এক করে দেয় শ্রমিকরা তাদেরকে অবশ্যই চিকিৎসা এবং ভালো রাখার জন্য তাদের নিয়ে ভাবতে হবে, আমরা দুর্নীতি এবং অনিয়মের বাইরে থাকার জন্য সিএসি থেকে প্রতিমাসে সারাবাংলাদেশের মানুষের দরবারে পৌঁছাব ইনশাল্লাহ এবং দুর্নীতি নিয়ে আমরা সবার কাছেই যাবো, দেখবো আবার বাংলাদেশের ভিন্ন চিত্র। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সমাজের সর্বস্তর থেকে দুর্নীতি প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : তদন্ত কমিটির প্রতিবেদন : সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ হয়নি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন