বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রশাসনিক কারণ দেখিয়ে তাদের ডিএমপি সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

আদেশে বলা হয়, তেজগাঁও বিভাগের অধীন মোহাম্মদপুর থানায় কর্মরত ওই তিন সদস্যকে প্রশাসনিক কারণে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদপুর থানার সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা।

ডিএমপি সূত্র জানায়, সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পরই তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কলাবাগান থানার এসআই রাকিবুল হাসান নিখোঁজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন