বিজ্ঞাপন

যশোর আদ্ব-দ্বীন সকিনা মেডিকেল কলেজে নবীন ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোর পুলেরহাট আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৫তম ব্যাচ) এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনলাইন প্ল্যাটফর্মে সারাদেশের সরকারি-বেসরকারি ১১২টি মেডিকেল কলেজের সাথে একযোগে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় এমবিবিএস কারিকুলামকে আন্তর্জাতিক মানের করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা বলেন, “অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা এখানে ভর্তি হয়েছো। তোমাদের শুধু ভালো চিকিৎসক নয়, বরং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস, অধ্যাপক ডা. মারুফা আখতার, অধ্যাপক ডা. মাহমুদা সুলতানা সুমী ও সহযোগী অধ্যাপক ডা. ইমু ঘোষ। ৫ম বর্ষের শিক্ষার্থী নাবিলা নুহাত খানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং সঞ্চালনা করেন শিক্ষার্থী শমন্তি শারমিন দোলা ও স্মরণিকা বিশ্বাস।

এ বছর এই কলেজে মোট ৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন, যার মধ্যে ৫৪ জন বাংলাদেশি এবং ২১ জন ভারতীয় শিক্ষার্থী রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে নতুন কুড়ি স্পোর্টস এর উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন