বিজ্ঞাপন

যুক্তরাজ্য সফর ঘিরে প্রধান উপদেষ্টার সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সফরে আগামী ৯ জুন যুক্তরাজ্যে যাচ্ছেন। এই সফর ঘিরে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

বুধবার (৪ জুন) সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তিনি।

প্রধান উপদেষ্টা সফরে ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করবেন। এর জন্য তাকে অভিনন্দন জানান সারাহ কুক।

এ সময় তাদের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ, বিমান চলাচল সহযোগিতা, অভিবাসন এবং বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস সমুদ্র গবেষণায় যুক্তরাজ্যের সহযোগিতা চান।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র বানাতে চীনা বিনিয়োগকারীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন