বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ হস্তান্তর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত জামিল লিমনের মরদেহ স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় এ মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।

তিনি আরও জানান, মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। পরবর্তী সব প্রক্রিয়া মুসলিম ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সম্পন্ন করা হবে।

এদিকে, জামিল লিমনের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।

পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ২১ বাংলাদেশি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন