যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ দেশে আনা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শনিবার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে অরল্যান্ডো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। দুবাই হয়ে আজ সকালে এটি ঢাকায় পৌঁছায়।
লিমনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
পড়ুন: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা
আর/


