বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে সাবেক এক ইরানি সেনাসহ গ্রেপ্তার ১৩০

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী ইরানি নাগরিকদের বিরুদ্ধে কড়াকড়ি অবস্থান নিয়েছে কাস্টমস ও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট (ICE)। গত এক সপ্তাহে বিভিন্ন রাজ্য থেকে ১৩০ জন ইরানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

এদের মধ্যে রয়েছেন ইরানের সাবেক সেনাসদস্য রিদওয়ার কারিমি। যিনি বিশেষ ভিসায় মার্কিন নাগরিক বাগদত্তার সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং পরে বিয়ে করেন। তবে তিনি বিয়ের বিষয়টি কর্তৃপক্ষকে জানাননি, ফলে তার অভিবাসন স্ট্যাটাস ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর একদিন পর, রিদওয়ারকে আলবামা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিই-র হেফাজতে আছেন। তার অন্তঃসত্ত্বা স্ত্রী মরগান কারিমি প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের প্রতি স্বামীর মুক্তির আহ্বান জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া সকল ইরানির বিরুদ্ধে মূলত অবৈধ অভিবাসনের অভিযোগ রয়েছে, কিছু জনের বিরুদ্ধে অতিরিক্ত অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছে। বর্তমানে মার্কিন বন্দিশালায় থাকা ইরানি অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৭০ জনে।

এনএ/

দেখুন: যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালির পর বন্ধ হলো সিগনেচার ব্যাংক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন