বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক সাড়া’ হামাসের

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে তারা কিছু সংশোধনী চেয়েছে।

বিজ্ঞাপন

হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, গতকাল শনিবার (৩১ মে) তারা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে এবং এতে সম্মতি প্রকাশ করেছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ যুদ্ধবিরতির প্রস্তাব দেন, যা ইসরায়েল আগেই মেনে নিয়েছিল। তবে ইসরায়েল গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কোনো প্রতিশ্রুতি দেয়নি, যা নিয়ে হামাস আপত্তি জানিয়েছে।

হামাসের দাবি, অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে এবং এই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার সাত দিনের মধ্যে হামাস ১০ জীবিত জিম্মিকে মুক্তি এবং ১৮ মৃত জিম্মির মরদেহ ফেরত দেবে। হামাস এতে রাজি হলেও তারা জানিয়েছে, মুক্তির প্রক্রিয়া ধাপে ধাপে হবে, যাতে ইসরায়েল আবার হামলা শুরু করতে না পারে।

হামাসের অভিযোগ, পূর্বের যুদ্ধবিরতিতে জিম্মিরা মুক্তি পাওয়ার পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন করে হামলা শুরু করেছিলেন।

গত সপ্তাহে নেতানিয়াহু জিম্মি পরিবারের সদস্যদের জানিয়েছেন, তিনি গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করবেন না, যা হামাসের আশঙ্কাকে আরও দৃঢ় করেছে।

এনএ/

দেখুন: যুক্তরাষ্ট্রে এইচবিবি’র কনসার্ট মাতালেন জেমস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন