বিজ্ঞাপন

যুদ্ধবিরতির জন্য মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস

গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি-মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এবং আলজাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, “যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে আলোচনা চালিয়ে যেতে আমরা মার্কিন-ইসরায়েলি সৈনিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তবে কবে তাকে মুক্তি দেওয়া হবে, তা সরাসরি উল্লেখ করা না হলেও ধারণা করা হচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

এডান আলেকজান্ডার ২১ বছর বয়সী ইসরায়েলি সেনা, যিনি তেল আবিবে জন্মগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বেড়ে ওঠেন। তিনি গাজার সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলের একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় হামাস তাকে আটক করে।

বর্তমানে আলেকজান্ডারকে গাজায় জীবিত থাকা শেষ মার্কিন নাগরিক বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে। জানা গেছে, কাতারে হামাসের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা সরাসরি আলোচনায় অংশ নিয়েছেন। আলোচনার মূল লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং মানবিক সহায়তা পৌঁছাতে অবরোধ তুলে নেওয়া।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ সোমবার ইসরায়েল সফরে যাচ্ছেন। এমন সময়ে এই উদ্যোগ এসেছে, যখন ইসরায়েল গাজায় আরও বড় সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যেই নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করেছেন এবং আরও সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

হামাসের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, ইসরায়েলের ‘ক্ষুধার যুদ্ধ’ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি। তিনি জানান, হামাস বর্তমানে যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয়, তবে মানবিক সহায়তার পথ খুলে দিতে আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৭০ দিন ধরে গাজা অবরুদ্ধ রয়েছে এবং সেখানে খাদ্য, ওষুধ ও জ্বালানিসহ সব ধরনের সাহায্যের প্রবেশ ঠেকিয়ে রেখেছে ইসরায়েল

পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৪ জন ফিলিস্তিনি নিহত

দেখুন: রকেট ছুড়ে ই/স/রা/য়ে/ল/কে জবাব দিচ্ছে হা/মা/স, হাই অ্যালার্টে ই/রা/নের সেনাবাহিনী | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন