সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ ।
আজ সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা । পরে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয় যা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রংপুর শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ,আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের ঊর্ধ্বতর কর্মকর্তাগণ এবং সর্বস্তরের শ্রমিকগণ।
এছাড়াও দিন ব্যাপী বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকা থেকে বের করা হয় বর্ণাঢ্য রেলি। এ সময় শ্রমিকরা তাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে মজুরি বৃদ্ধি সহ নানা দাবি কথা তুলে ধরেন।
পড়ুন:জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি
দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী
ইমি/


