বিজ্ঞাপন

রাজধানীর খিলগাঁওয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সন্তানকে ‘জবাই করে হত্যার পর আত্মহত্যা’ করেছেন মা।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খিলগাঁ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজি অটোরিকশাচালক স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে মা তার শিশু সন্তানকে হত্যার পরে নিজে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জানা যায়, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে খিলগাঁওয়ের তারাবাগ ২ নং গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম নার্গিস বেগম (৩৭)। তার বাবার নাম স্বপন মিয়া। আর নার্গিসের নিহত সন্তানের নাম মাহিম (৫)।

মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : যাত্রাবাড়ীতে অর্ধগলিত লাশ উদ্ধার: হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন