বিজ্ঞাপন

‘রাজনীতিতে থাকতে গেলে চামড়া মোটা করতে হবে’

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রাজনীতিতে যোগ দেওয়া এবং সেখান থেকে সরে আসার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন। একই সাথে নিজের অভিনয় জীবনের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন।

বিজ্ঞাপন

২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সৌরভ। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিনি বুঝতে পারেন, রাজনীতি তার জন্য নয়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দলে যোগ দিয়েই বুঝে গিয়েছিলাম রাজনীতি আমার দ্বারা হবে না। কিছুই বুঝি না। রাজনীতিতে থাকতে গেলে চামড়া মোটা করতে হবে, সেটা বুঝেছিলাম।’ 

তিনি আরও জানান, দলে থাকাকালীন তিনি মাত্র তিন থেকে চারবার প্রচারে গিয়েছিলেন এবং এর জন্য কোনো আর্থিক লেনদেন হয়নি। 

একসময় ‘সিরিজ কিং’ নামে পরিচিত সৌরভ দাসের সিরিজে উপস্থিতি ইদানীং অনেকটাই কমে গেছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসলে যেমন সিরিজ আমার পছন্দ সেই ধরনের বিষয় পাচ্ছি না বা আমায় ডাকা হচ্ছে না। বুঝতে পারছি, সিরিজের গল্পের ধরনে অনেক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সঙ্গে হয়তো আমাকে মানাচ্ছে না কিংবা আমি মানিয়ে নিতে পারছি না।’

তবে ছোটবেলা থেকেই চলচ্চিত্রে অভিনয় করার স্বপ্ন ছিল তার এবং বর্তমানে সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি অভিযোগ করার কোনো কারণ দেখছেন না। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোতে সৌরভের অভিনীত চরিত্রগুলো খুব বেশি আলোচনায় আসছে না। এই প্রসঙ্গে তার ভাষ্য, ‘হ্যাঁ, সেটা এখনও পর্যন্ত হয়নি। কিন্তু এটা ভাবার কারণ নেই যে ভবিষ্যতে হবে না।’ 

পড়ুন: ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিনে সাধারণ সম্পাদক দুলাল হোসেনের লক্ষাধিক বৃক্ষ রোপন

দেখুন: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সব পদে আ.লীগপন্থীদের জয়

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন