বিজ্ঞাপন

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক : এমপি এনাম

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও পটিয়ার সার্বিক উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, “আমরা ভিন্ন মতের হতে পারি, কিন্তু পটিয়ার স্বার্থে আমরা সবাই এক। আমি কোনো নির্দিষ্ট দলের নই, আমি সবার, আমি জনগণের।”

শুক্রবার পটিয়া উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামের শতবর্ষী পূর্ব ডেঙ্গাপাড়া জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি এনাম বলেন, মসজিদ আল্লাহর ঘর। একটি মসজিদ নির্মাণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করার বিষয়ও উল্লেখ করেন।

অনুষ্ঠানে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, শফিকুল আলম চেয়ারম্যান, আবুল বশর সিআইপি, শফিউল আলম বাদশা, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব অহিদুল আলম পিবলু, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আবছার উদ্দিন, পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, মসজিদ কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দীন, ছাত্রদল নেতা এস এম নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

পড়ুন : নবাবগঞ্জে গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব নবাবগঞ্জের সাধারণ সভা ও পূর্ণমিলনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন