বিজ্ঞাপন

রাজবাড়ীতে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমের অপসংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  সকাল ১০টায়  রাজবাড়ী সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে-রাজবাড়ীর নবাগত  জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে- কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি  একেএম আব্দুল হাকিম, বিশেষ অতিথি  রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ- উল – হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শামসুল হক।

আলোচক ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব( উপসচিব) মো: আব্দুস সবুর, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু, সহ- সভাপতি খোন্দকার আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ সাবেক সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক,মোশারফ হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মোট ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।পরে কর্মশালা শেষেত সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সোনারগাঁয়ে স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন