বিজ্ঞাপন

রাজস্ব ফাঁকিতে এনবিআরের অভিযান, ৯ মাসে আদায় ৯৯৪ কোটি টাকা

গত ৯ মাসে কর বা রাজস্ব ফাঁকির বিরুদ্ধে মাঠ পর্যায়ে ১৬ হাজার ৫৭২ টি অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব অভিযানে ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের দফতর এবং গোয়েন্দা সংস্থাগুলো।

গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের দুই অনুবিভাগের (কাস্টমস ও আয়কর) মাঠ পর্যায়ের দফতর এবং গোয়েন্দা সংস্থাগুলো মোট ১৬ হাজার ৫৭২ টি অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬ হাজার ২৪৬ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ৯৯৪ কোটি টাকা।

এই সময়ে বিভিন্ন কাস্টম হাউস মোট ২ হাজার ২১৫টি অভিযান পরিচালনা করেছে। যাতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১৮৩ কোটি টাকা, যার পুরোটাই আদায় হয়েছে। বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোট ৬ হাজার ৮০৩টি অভিযান পরিচালনা করেছে, যাতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৫১৩ কোটি এবং আদায় হয়েছে মোট ৮৯ কোটি টাকা।

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, মূল্য সংযোজন কর, ঢাকা (ভ্যাট গোয়েন্দা) ২৩১টি অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১ হাজার ৬৩৯ কোটি এবং আদায় হয়েছে মোট ২৪০ কোটি টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এই সময়ে অভিযান পরিচালনা করে মোট ৭৩ কোটি টাকা আদায় করেছে।

অপরদিকে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ১৮১টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৩৬৬ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১৯৪ কোটি টাকা। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট মোট ১৭০টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১ হাজর ৮৭৪ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১১০ কোটি টাকা।

এছাড়া বিভিন্ন কর অঞ্চল (৪১টি) মোট ৬ হাজার ৯৭২ কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১ হাজার ৫৮৮ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১০৫ কোটি টাকা। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন