নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় এতিম হেফজ শিক্ষার্থীকে নিয়ে সময় টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ইছাপুরা বাজারে পূর্বাচল প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের সাংবাদিক রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও নাগরিক টেলিভিশনের সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশের ( গ সার্কেল) সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম সালাউদ্দিন, ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন খান, দেশ টেলিভিশনের সাংবাদিক রাসেল মাহমুদ, যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া, দেশ রূপান্তরের আতাউর রহমান সানী, এটিএন বাংলার রাজু আহমেদ, চ্যানেল এস এর সাজেদুর রহমানসহ আরো অনেকে। এসময় মোনাজাত শেষে অতিথিরা স্থানীয় এতিম শিক্ষার্থীকে নিয়ে কেক কাটেন এবং সময় টেলিভিশনকে শুভেচ্ছা জানান।
পড়ুন- ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ যাত্রীর সবাই নিহত


