নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিবেশীদের ষড়যন্ত্রের শিকার হয়ে পিতা ইদ্রিস ও পূত্র রবিউলের মাঝে তীব্র বিরোধ দেখা দিয়েছে।
ইতিমধ্যে গৃহবধূকে আগুন দিয়ে বাড়ি ছাড়ার ঘটনায় আদালতে মামলা করার প্রতিবাদে সম্মেলন করেছেন আহতের বাবা ইদ্রিস আলী ও মা শাহিদা আক্তার ।
১৮ এপ্রিল শনিবার বিকালে উপজেলার পূর্বাচলের মোল্লা রেস্টুরেন্টে এ আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বেইলারটেক এলাকায় ছেলে কাউসার ও রবিউলকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম। কিন্তু প্রতিবেশী ইয়াবাসেবী রুবেল ও নবী হোসেন নামীয় অজ্ঞাত লোকজন নানা ষড়যন্ত্রের মাধ্যমে রবিউলকে মাদকাসক্ত করায় প্রায়ই বাবা মায়ের উপর হামলা, মারধর করতো।
গত রমজানে একই কায়দায় বাবা ইদ্রিস আলীকে রবিউল মারধর করতে এলে ধ্বস্তাধস্তির একপর্যায়ে ছেলে রবিউলের টেটা হামলায় পিতা ইদ্রিস গুরুতর আহত হয়। এর কিছুদিন পর রবিউলের স্ত্রী লাভলী নিজেই ঘরে আগুন দিয়ে নাটক সাজিয়ে মামলা জুরে দেয়। এসব ঘটনায় আমরা এখন পালিয়ে বেড়াচ্ছি। প্রতিবেশীদের নোংরা ষড়যন্ত্রে আমরা এখন দিশেহারা৷ আমরাদের সুন্দর পরিবারটি রক্ষার দাবী জানাচ্ছি।
পড়ুন- সরকারের দুই মাসের নানা কার্যক্রম তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয়
দেখুন- সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


