বিজ্ঞাপন

রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে বিজন কুমার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বিজন কুমার দাস (৪৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (০৫ মে) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবক হবিগঞ্জ জেলার আজমেরী উপজেলার বাদলপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকার সুশীল দাসের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু আহমেদ জানান, গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকার সোহরাব হোসেনের বাড়িতে কিশোরীকে নিয়ে বসবাসআ করে আসছেন। গতকাল রাতে তাদের দুঃসম্পর্কের আত্মীয় বিজন কুমার দাস হাওলাত বাবদ টাকা নিতে আসেন। ভোরে কিশোরীর মা-বাবা কাজের উদ্যেশে গার্মেন্টসে চলে যান এ সুযোগে ভোরে কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিজন কুমার দাসকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় কিশোরীর পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

পড়ুন- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

দেখুন- হরমুজ প্রণালীকে ‘কবরস্থান’ বানানোর ঘোষণা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন