আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় শ্রমিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণধিকার পরিষদ রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকা পদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা গণধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিন।
এতে বক্তব্য রাখেন, গণধিকার পরিষদ নেতা কামরুল মিয়া, শ্রমিক নেতা মোতালেব হোসেন, সোহেল মিয়া, মমিনুল, জসীমউদ্দীন, আমেনা বেগম, মাসুম মিয়া, দ্বীন ইসলামসহ আরো অনেকে ।
বক্তারা, সকল শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
পড়ুন:জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি
দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী
ইমি/


