বিজ্ঞাপন

রেকর্ডের পর রেকর্ড সোনার দামে, ভরি ছাড়াতে পারে ২ লাখ টাকা

বিগত দেড়-দুই মাস ধরে চরম অস্থিরতা বিরাজ করছে সোনার বাজারে। একের পর এক রেকর্ড হচ্ছে সোনার দামে। এ ধারবাহিকতায় এবার বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়ে গেছে ৩ হাজার ৯০০ ডলার।

বিশ্ববাজারে দাম বাড়ায় স্বাভাবিকভাবেই এ প্রভাব পড়তে যাচ্ছে দেশের বাজারেও। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে সোনার দাম পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।  

ধারণা করা হচ্ছে, ইতিহাসে প্রথমবারের মতো দেশের বাজারে ভরি প্রতি দুই লাখ টাকা ছুঁতে যাচ্ছে সোনার দাম। মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে দ্রুতই দুই লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে মূল্যবান ধাতুটি।  

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত জুলাই মাস থেকেই বিশ্ববাজারে সোনার দাম বেড়ে চলেছে। তবে, গত দেড় মাসে মূল্যবৃদ্ধির পালে নতুন হাওয়া লেগেছে। এই দেড় মাসের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে প্রায় ৬০০ ডলার।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে গিয়ে এই দেড় মাসে দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে। সৃষ্টি হয়েছে একের পর এক রেকর্ড।

বর্তমানে দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম দুই লাখ টাকার কাছাকাছি। গতকাল ৫ অক্টোবর সোনার এই দাম কার্যকর করা হয়। এদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। আর ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা। 

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৫২৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।

রোববার (৫ অক্টোবর) দেশের বাজারে যখন সোনার এই দাম কার্যকর করা হয়, সে সময় বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৮৮৬ ডলার। একদিন না যেতেই সোমবার (৬ অক্টোবর) নতুন আরেক রেকর্ড সৃষ্টি হয়েছে বিশ্ববাজারে। প্রতি আউন্স সোনার দাম ৫১ ডলার বেড়ে ৩ হাজার ৯৩৮ ডলারে উঠে গেছে এদিন। বিশ্ববাজারে এর আগে কখনো এক আউন্স সোনার দাম এতো হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : ফের বাড়লো সোনার দাম, ভরি ছাড়ালো ১ লাখ ৯৭ হাজার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন