বিজ্ঞাপন

র‍্যাবের অভিযানে ময়মনসিংহের ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত আসামির নাম আবু বক্কর সিদ্দিক (৫৩)। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার পাড়াইল বেকারীর চর এলাকার মোবারক আলীর ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের সহায়তা করে র‍্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্প (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ)। যৌথ এ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব জানায়, সে ময়মনসিংহ কোতোয়ালী থানার ২০১৬ সালের একটি মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘ সময় ধরে সে পলাতক অবস্থায় ছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার তাকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

পড়ুন- ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার

দেখুন- চাঁদপুরে এসএসসি পরীক্ষায় ভুল এমসিকিউ শিট বিতরণ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন