বিজ্ঞাপন

লামায় মাতামুহুরি নদীতে ডুবে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরি নদীতে গোসলে নেমে ডুবে মারা গেছেন সীতাকুণ্ডের এক মেডিকেল শিক্ষার্থী।

বিজ্ঞাপন

নিহত আব্দুল ওয়াদুদ সায়েম (২১) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার এলাকার বাসিন্দা এবং ঢাকার সলিমুল্লাহ সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।


জানা যায়, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে শনিবার দুপুরে মাতামুহুরি নদীতে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে তিনি স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধার অভিযান শুরু হয়।
দীর্ঘ কয়েক ঘণ্টা অনুসন্ধানের পর সন্ধ্যা প্রায় ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
সায়েমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, একজন মেধাবী শিক্ষার্থীর এমন করুণ পরিণতি মেনে নেওয়া কঠিন।

পড়ুন- ফের যুদ্ধের হুঁশিয়ারি, হরমুজে যুক্তরাষ্ট্রের ১২ যুদ্ধজাহাজ, ১০০ বিমান

দেখুন- মাদারীপুরে ভুল চিকিৎসায় মৃ/ত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন