28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৯:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লালমনিরহাটে ভোরের চেতনার জেলা প্রতিনিধি সূর্যকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

লালমনিরহাটে জাতীয় দৈনিক ভোরের চেতনা-এর জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করে হেয়প্রতিপন্ন এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফেসবুক পোস্টের মাধ্যমে দুই ব্যক্তি তার ছবি ও নাম ব্যবহার করে তাকে অপমান করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

বিজ্ঞাপন

শনিবার (৪ মে) লালমনিরহাট সদর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ফারুক আহমেদ সূর্য। অভিযুক্তরা হলেন, আদিতমারী উপজেলার পলাশী এলাকার মো. আতাউর রহমান সাজু (৩০) এবং সারপুকুর ইউনিয়নের খারুভাজ এলাকার রফিকুল চৌকিদারের ছেলে রোকন (৩২)।

অভিযোগে বলা হয়, ২ মে শুক্রবার রাতে ‘জাতীয়তাবাদী যুবদল’ এবং ‘md rokon’ নামের দুটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক সূর্যের ছবি ও নাম ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য পোস্ট করা হয়। তিনি ওই পোস্ট দেখতে পেয়ে অভিযুক্তদের ফোনে পোস্ট ডিলিট করার অনুরোধ করেন। কিন্তু তারা তা না করে উল্টো বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও শাসিয়ে দেন।

এ বিষয়ে সাংবাদিক ফারুক আহমেদ সূর্য বলেন, “তারা আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে এবং নানা কথার মাধ্যমে ভয় দেখিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পড়ুন: লালমনিরহাটে সেপটিক ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

দেখুন: লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ ও মন্দিরে প্রার্থনা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন