শরীয়তপুর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের নুরুল আমীন রবীন নির্বাচিত হয়েছেন। এ সময় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া। নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহসভাপতি পদে দৈনিক হুঙ্কারের হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট এবং দৈনিক মানবজমিনের খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির এস এম শাকিল এবং সহ-সাধারণ সম্পাদক পদে বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয় নির্বাচিত হন।
সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বি এম ইস্রাফিল, কোষাধ্যক্ষ পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবরপত্রের মঞ্জুরুল ইসলাম রনি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া দপ্তর সম্পাদক পদে আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক পদে ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক পদে দৈনিক বর্তমান কথার সোহেল রানা এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন নির্বাচিত হন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টোয়েন্টিফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার এবং গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী।
নবনির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল আলম ইমন বলেন, ‘সহকর্মীদের আস্থা ও ভালোবাসায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরো গতিশীল ও প্রাণবন্ত করতে কাজ করব।
সাধারণ সম্পাদক নুরুল আমীন রবীন বলেন, ‘সহকর্মীদের ভোট ও আস্থায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমি কৃতজ্ঞ। সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে শরীয়তপুর প্রেস ক্লাবকে আরো সক্রিয় ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করব।’
সভাপতি আবুল হোসেন সরদার বলেন, ‘দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবাইকে নিয়ে একটি আধুনিক ও কার্যকর প্রেস ক্লাব গড়ে তোলা হবে।’
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়া বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
পড়ুন : সরকার প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে : খন্দকার আবু আশফাক


