বিজ্ঞাপন

শান্তিপূর্ণ পরিবেশে মানিকগঞ্জে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৭ হাজারের বেশি শিক্ষার্থী

সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে এসএসসি পরীক্ষার মোট কেন্দ্র রয়েছে ২৩টি, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৫৩৮ জন। এছাড়া এসএসসি ভোকেশনাল শাখায় ১০টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২ হাজার ৫৫১ জন শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় ৪টি কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ৩৬ জন এবং দাখিল ভোকেশনালে ৩টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৩৮ জন।

সব মিলিয়ে জেলায় মোট ৪০টি কেন্দ্রে ১৭ হাজার ২৬৩ জন পরীক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে।

কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও নকলের সুযোগ নেই। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিক্ষার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছে।”

পড়ুন- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

দেখুন- দিনাজপুরে শুরু এসএসসি পরীক্ষা, যা বলছেন পরীক্ষার্থীরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন