বিজ্ঞাপন

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) জামায়াতের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সেদিন ধর্মপ্রাণ তাওহিদি জনতার ওপর পরিচালিত অভিযানে যে প্রাণহানি ঘটে, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল। তাঁর ভাষায়, এই ঘটনা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি একটি জঘন্য ঘটনা।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পার হলেও এ ঘটনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। বিচারহীনতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং সমাজে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে।

জামায়াত আমিরের মতে, বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয় এবং এ ঘটনার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করা জরুরি।

পড়ুন: ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন