বিজ্ঞাপন

শিমুলকান্দিতে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রিপনকে দায়িত্ব না দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ।

বিজ্ঞাপন

আজ সকাল ১০টায় শিমুলকান্দির মধ্যেরচর চৌধুরী বাজার এলাকায় “সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন অংশ নেন। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কের পাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করে বলেন, মিজানুর রহমান রিপন ভৈরব উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান। তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত ছিলেন। এছাড়া, ভৈরব থানার একটি ভাঙচুর মামলার আসামি বলেও উল্লেখ করেন তারা।


মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে হুমায়ুন , নবী হোসেন,মাহবুব ব্যাপারীসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিতর্কিত কাউকে দায়িত্ব না দেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন সাধারণ মানুষ বলেন, অভিযোগ থাকা অবস্থায় তাকে দায়িত্ব দেওয়া হলে এলাকায় অস্থিরতা সৃষ্টি হতে পারে। তারা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্বের দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে মিজানুর রহমান রিপনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পড়ুন- সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

দেখুন- ‘মেয়েদেরকে ডিগ্রী পর্যন্ত শিক্ষাব্যবস্থা ফ্রী করে দিবো’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন