বিজ্ঞাপন

শিশু শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, দেওয়ানগঞ্জে শিক্ষক আটক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে নিপীড়নের চেষ্টার অভিযোগে ছাইদুর রহমান (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে। আটকৃত ছাইদুর রহমান উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাঁকোয়া পাড়া গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাঁকোয়া পাড়া গ্রামের এক দিনমজুরের ৮ বছর বয়সী কণ্যা স্থানীয় একটি নূরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ২৬ এপ্রিল দুপুরে অভিযুক্ত শিক্ষক তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে অনৈতিক আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ওই শিক্ষার্থী সেখান থেকে দৌড়ে পালিয়ে বাড়িতে ফিরে যায়।

ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কলমাকান্দায় স্থলবন্দরের হাতছানি: বছরে শত কোটি টাকা রাজস্বের সম্ভাবনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন