কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত ২৩ মাস বয়সী শিশুটির নাম মো. আরাফ। সে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামের বাসিন্দা মো. লিংকনের ছেলে।
নিহত মো. আরাফের দাদা লালু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইফতারের সময়ও আরাফ বাসার সবার সামনে খেলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ির উঠানে চলে যায় সে। ইফতারের পর পরিবারের সদস্যরাও নামাজসহ অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় কেউ খেয়াল করেনি।
সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আরাফকে না পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। এর কিছুক্ষণ পরেই বাড়ির পাশে জঙ্গলে খাইরুল ইসলাম নামে এক ব্যক্তি শিশুটিসহ একটি শিয়াল দেখে এগিয়ে গেলে শিয়ালটি পালিয়ে যায়। পরে খাইরুল ইসলামের ডাকচিৎকারে অন্যরা গিয়ে আরাফকে উদ্ধার করে। তিনি আরও জানান, এ সময় আরাফের গলায় ও বুকে শিয়ালের কামড়ের দাগ পাওয়া গেছে । পরে সেখান থেকে উদ্ধার করে বাড়ির পাশে একটি ফার্মেসীতে নিয়ে গেলে চিকিৎসক জানান আরাফ আর বেঁচে নেই।
পড়ুন: যশোরে সড়কে ঝরলো সহ ৩ প্রাণ
দেখুন: সিরাজগঞ্জে ধ*র্ষ*ণে*র অভিযোগ |
ইম/


