কিশোরগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি জেসমিন সুলতানা কবিতা সংরক্ষিত সংসদীয় নারী আসনের জন্য তাঁর দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ রোববার (১২ এপ্রিল) যথাযথ আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
তৃণমূল থেকে উঠে আসা এই নেত্রী দীর্ঘ দিন ধরে কিশোরগঞ্জ জেলা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সাথে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জেসমিন সুলতানা কবিতা বলেন, দল যদি তাঁকে যোগ্য মনে করে সংসদ সদস্য হিসেবে সুযোগ প্রদান করে, তবে তিনি নারী অধিকার রক্ষা এবং কিশোরগঞ্জবাসীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবেন।
বিশেষ করে অবহেলিত নারীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে জেসমিন সুলতানা কবিতার এই মনোনয়নপত্র দাখিলের খবরে স্থানীয় মহিলা দলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় হাই কমান্ডের সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে আছেন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
পড়ুন- পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার
দেখুন- তানভীর শুধু বিশ্বনাথের নয়, বাংলাদেশের রত্ন: এমপি লুনা


