২৩/০২/২০২৬, ১৯:০৬ অপরাহ্ণ
28.3 C
Dhaka
২৩/০২/২০২৬, ১৯:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সড়ক সংস্কারে ধীরগতি, ক্ষোভে এলাকাবাসীর সড়ক অবরোধ

সংস্কার কাজের ধীরগতি ও অনিয়মের অভিযোগে বরগুনা-নিশানবাড়ীয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসময় তারা সড়কে বাশ ফেলে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

বিজ্ঞাপন

সোমবার(২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়কে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ রাখেন তারা। কয়েক ঘণ্টার অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে পথচারী, শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার ক্রোক সুইজ থেকে নিশানবাড়িয়া পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পের জন্য ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৩২ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২৪ সালের মার্চে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও নির্ধারিত ১০ মাসে কাজ শেষ হয়নি। বরং ২২ মাস পেরিয়ে গেলেও কাজ অস¤পূর্ণ রয়েছে।

দীর্ঘদিন ধরে চলমান সংস্কার কাজের কারণে সড়কে তীব্র ধুলাবালির সৃষ্টি হয়েছে। এতে সড়কের দুই পাশের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহন ও নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত কাজ শেষের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন।

রুবেল, হানিফ, জাফর,আকরাম হোসেনসহ একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে অবহিত করা হলেও দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে বাধ্য হয়েই তারা সড়ক অবরোধে নামেন। একপর্যায়ে যানবাহন চলাচল বন্ধ করে দিলে ঘটনাস্থলে এলজিইডি কর্তৃপক্ষ এসে দ্রুত গতিতে সড়ক সংস্কারের আশ^াস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে দ্রুত সংস্কার কাজ স¤পন্ন না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এবিষয়ে এলজিইডি বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান বলেন, “কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। কাজের গতি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পড়ুন:ভিভো ওয়াই৩১ডির অ্যান্থেমে ঝড় তুলবেন জেফার–মুজা

দেখুন:ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন তরুনী সামান্থা |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন