ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আগামী তিন বছরের মধ্যে প্রায় দুই হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। এটি গত ১৫ বছরের মধ্যে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ছাঁটাই উদ্যোগ।
বুধবার (১৫ এপ্রিল) এক সাধারণ সভায় কর্মীদের এ সিদ্ধান্ত জানানো হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
বর্তমানে বিবিসিতে প্রায় ২১ হাজার ৫০০ কর্মী কাজ করছেন। পরিকল্পনা অনুযায়ী, এই ছাঁটাইয়ের ফলে মোট জনবলের প্রায় ১০ শতাংশ কর্মী চাকরি হারাবেন। ২০১১ সালের পর এটিই বিবিসির ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই প্রক্রিয়া হতে যাচ্ছে।
আগামী মাসে গুগল-এর সাবেক শীর্ষ নির্বাহী ম্যাট ব্রিটিন মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যয় সংকোচনের অংশ হিসেবে ৬০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের পরিকল্পনা ঘোষণা করেছিল বিবিসি।
পড়ুন: রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী
আর/


