বিজ্ঞাপন

সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ, উঠছে ১৭টি প্রকল্প

চলতি অর্থবছরের ১০ম এবং বর্তমান সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আজ রোববার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সচিবালয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

বিজ্ঞাপন

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের ৪টি, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ২টি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে। এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে।

এর আগে গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার ৫টি প্রকল্প অনুমোদন করা হয়। যদিও সেদিন ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময় স্বল্পতার কারণে আটটি প্রকল্প নিয়ে আলোচনা শেষ করে বৈঠক স্থগিত করা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়ে আসলেও এবার সেই রীতি ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বৈঠকটিও একই স্থানে হওয়ার কথা রয়েছে।

পড়ুন: ওয়াশিংটনে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় শনাক্ত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন