22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিন্ডিকেট নয়, সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান ক্রয়: খাদ্য সচিব

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় মাঠপর্যায়ে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে বানিয়াচংয়ের সুবিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান।


তিনি বলেন, “প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান ক্রয় করা হবে। সিন্ডিকেটের কারণে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে এবং জেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি তদারকি করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান, সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম এবং হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আকতারুজ্জামান।

পড়ুন: হবিগঞ্জের সড়কে চারজনের মৃত্যু, স্বজনদের শোকের মাতম

দেখুন: সোলেমান হাজারী এখন হবিগঞ্জে | 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন