বিজ্ঞাপন

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ-এর যৌথ উদ্যোগে উপজেলার খামারগাতি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে “মেসার্স লামিয়া/মাষ্টার ব্রিকস” নামের একটি অবৈধ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটার কিলন ও চিমনি সম্পূর্ণরূপে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক তুহিন আলম।

আইনশৃঙ্খলা রক্ষায় জেলা আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

বিজ্ঞাপন

পড়ুন : পাবনায় ঋণের কিস্তি চাইতে গিয়ে এনজিও কর্মকর্তাদের ওপর সশস্ত্র হামলা, আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন