বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলার উদ্বোধন

সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ (অতিরিক্ত সচিব)

উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক ডেমো প্রকল্পসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাদের বিজ্ঞানমনস্ক হয়ে উঠতে উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান মেলাটি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা বৃদ্ধি, নতুন উদ্ভাবনী ধারণা বিকাশ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে ফরম ফিলাপের টাকা নিয়েও এডমিট কার্ড পেল না শিক্ষার্থীর, এসএসসি পরীক্ষায় অনিশ্চয়তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন