বিজ্ঞাপন

সিরাজগঞ্জে শাহজাদপুরের পিআইও আবুল কালাম আজাদ দুর্নীতির মামলায় গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা যায়, রবিবার (৩ মে) রাতে পাবনা সদর উপজেলার গোপালপুর এলাকায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরদিন সোমবার (৪ মে) তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সাল থেকে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছিল। পরবর্তীতে ২০২৫ সালের মার্চ মাসে তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, তিনি প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধেও অবৈধ সম্পদ ভোগ ও দখলের অভিযোগ আনা হয়েছে।

দুদক জানায়, অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলাগুলো দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে, দীর্ঘদিন পর এ গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এলাকাবাসীর একাংশের অভিযোগ, প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অনিয়ম নিয়ে একাধিকবার অভিযোগ করা হলেও এতদিন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

দুদক জানিয়েছে, চলমান তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন:কোটিপতি পিয়ন আল্লাউদ্দিন

দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর? 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন