সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, ‘খ’ সার্কেল।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক ঝটিকা অভিযানে ৫৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ সদর উপজেলার মঈনপুর এলাকায়।গত ১৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে, সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে এই অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি’র একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন মঈনপুর এলাকায় অভিযান শুরু করে।অভিযানের সময় জৈনক আব্দুল মছদ্দর মিয়ার বাড়ির পিছনে সুরমা নদীর পাড়ে বেঁধে রাখা একটি নৌকার ওপর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। ওই স্থান থেকেই মাদক ব্যবসার সাথে জড়িত এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো: ইমরান হোসেন (৩৬)। তিনি সৈয়দপুর (পূর্ব হাটি), ওয়ার্ড নং-০৪, ইউনিয়ন সুরমা, সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তার পিতা মো: খলিল মিয়া এবং মাতা রাজিয়া খাতুন।অভিযানে তার কাছ থেকে মোট ৫৪ (চুয়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬ (১) সারণির ক্রমিক নং ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।পরবর্তীতে সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মো: আতাউর রহমান সজীব, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ।
ডিএনসি সুনামগঞ্জ জেলা কার্যালয় জানায়,মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পড়ুন- ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
দেখুন- মোংলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে উদ্ধার ২ জেলে, আটক ডাকাত


