বিজ্ঞাপন

সুপার লিগ বাতিল করে ডিপিএলে নতুন নিয়ম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের খেলা মাঠে গড়াতে যাচ্ছে আগামী সোমবার। তার আগে আজ (শুক্রবার) এই ফরম্যাটের বিস্তারিত বর্ণনা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারের আসর ৪ মে শুরু হয়ে শেষ হবে ১১ জুন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এবারের মৌসুমে ম্যাচগুলো ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এমনকি প্রতিযোগিতার ফরম্যাটেও এসেছে বড় পরিবর্তন। যেখানে এবারের লিগ পর্ব হবে একক রাউন্ড ভিত্তিক অর্থাৎ কোনো সুপার লিগ ও রেলিগেশন লিগ ধাপ থাকছে না। সবমিলিয়ে এবারের আসরে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ম্যাচগুলোর সূচিতে রাখা হয়েছে রিজার্ভ ডে। যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ম্যাচ বাতিল না করে শেষ করা যায়। নতুন নিয়ম অনুযায়ী লিগ টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন, দ্বিতীয় স্থানে থাকা দল রানার্স-আপ হবে। অন্যদিকে পয়েন্ট টেবিলের নিচের দুই দল অবনমিত হবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে।

বিজ্ঞাপন

পড়ুন : সমন্বিত নিরাপত্তা জোরদারে আনসার ও বিসিবির চুক্তি স্বাক্ষর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন