বিজ্ঞাপন

সোনারগাঁয়ে সরকারি চাকুরিজীবীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন !

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কবির হোসেন মৃধার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন


সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সোনারগাঁ থানা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে রবিবার বিকেলে উপজেলার বারদী বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রুবেল, মাসুদ, সোহান, রাতুল, ফয়সাল, সজিবসহ স্থানীয় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল আকস্মিকভাবে কবির হোসেন মৃধার উপর হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাগিনা ফাহাত, ফাহিম ও হাসিব সাজুও হামলার শিকার হন।


হামলায় আহতরা গুরুতর জখম হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পড়ুন- ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

দেখুন- নেতানিয়াহুর কথায় যু/দ্ধে জড়িয়ে বি/প/দে ট্রাম্প!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন