বিজ্ঞাপন

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্পোর্টস ক্লাবের নির্বাচনে জয়ী নাটোরের শান্ত ইসলাম

​সাভারের পূর্বাচলে অবস্থিত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সাব)-এর অন্যতম সক্রিয় সংগঠন সাব স্পোর্টস ক্লাব এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ-দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নাটোরের গুরুদাসপুরের কৃতি সন্তান শান্ত ইসলাম।

​বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনটি সরাসরি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. আহমেদ হুসাইন।

​সাধারণ সম্পাদক পদে বিজয়ী শান্ত ইসলাম তার এই সাফল্যের জন্য ভোটার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নাটোর জেলার এই তরুণ মেধাবী শিক্ষার্থী দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

​বিজয়ী হওয়ার পর শান্ত ইসলাম বলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং আমার ওপর আস্থা রাখার জন্য সবার কাছে কৃতজ্ঞতা। স্টেট ইউনিভার্সিটির ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত ইভেন্ট আয়োজন করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। নতুন এই কমিটি বিশ্ববিদ্যালয়ের ফুটবল, ক্রিকেট, ইনডোর গেমসসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পালন করবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. আহমেদ হুসাইন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, শান্ত ইসলাম সহ নির্বাচিত কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত হবে।

বিজ্ঞাপন

​পড়ুন : নাটোরে সাত বছরের শিশুর নামে মামলা, আদালতে জামিন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন