বিজ্ঞাপন

স্বাধীনতার ইতিহাস একটি গোষ্ঠী ভুলিয়ে দিতে চাচ্ছে : রিজভী

স্বাধীনতার ইতিহাস একটি গোষ্ঠী ভুলিয়ে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো চক্রান্তই সফল হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্ত, ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা যাবে না।

রোববার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নব গঠিত কমিটির উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জ্বালানি সংকট বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। তবু এই সঙ্কট সরকার কাটিয়ে উঠছে।

সারাদেশে খাল খনন কর্মসূচি প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে খাল খনন কর্মসূচি হাতে নেন। আর এই খাল খননের পর থেকেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। 

এ সময় সৌর বিদ্যুৎ উৎপাদনে সোলারের ওপর থেকে ট্যাক্স কমানোরও জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

পড়ুন- সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

দেখুন – লালদীঘিতে রুদ্ধশ্বাস লড়াই: বাঘা শরীফের তৃতীয় শিরোপা জয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন