বিজ্ঞাপন

হবিগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে ২ কোটি টাকার ভারতীয় অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ

সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি চৌকস টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়।

২১ এপ্রিল ২০২৬ দুপুর ১২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক ওই এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামায়। পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকে থাকা ইটের নিচে বস্তার ভেতর অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ ও ফুচকা।

বিজিবি তাৎক্ষণিকভাবে এসব অবৈধ মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ২ কোটি ২০ হাজার টাকা বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত ঔষধ ও ফুচকা সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে তাদের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছে বিজিবি।

বিজ্ঞাপন

পড়ুন : গাইবান্ধা কমিটি বাতিলের দাবিতে সাঁওতালদের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন